ওয়ালাইকুমুস সালাম।
এজাতীয় যত প্রশ্ন আছে ও আরো করেছেন তাদের সবার প্রতি আমার পরামর্শ নারীপুরুষ নির্বিশেষে একটাই। আপনি যা-ই করুন না কেন আপনার তার জন্য প্রোপার প্ল্যানিং ও দুরদর্শী সিদ্ধান্ত থাকতে হবে।
১. আপনি বর্তমান পড়া বা পেশা যাই হোক সেটা ছেড়ে দেয়ার পর সেটার ইতিবাচক (দ্বীনের জায়গা থেকে) বিকল্প কী তা নির্ধারণ করতে হবে।
২. প্ল্যান ও ব্যাকআপ প্ল্যান থাকতে হবে। রেডিমেইড সিলেবাস ও ব্লু প্রিন্ট থাকতে হবে। যেন আগামী পাঁচবছর পর আপনি আউটপুট পান।
৩. যাবতীয় ফ্যান্টাসি ও দ্বীনের জন্য ছেড়েছি মূলক স্রেফ হাওয়ায়ী কথা থেকে দূরে সরে যোগ্য উস্তাদ ও পরামর্শকের অধীনে জীবন পরিচালনা করতে হবে।
৪. পরিবারের সাথে বসে ডিসকাশন করে তাদেরকে আপনার সিদ্ধান্তের উপযোগীতা ও ভবিষ্যৎ চিন্তাধারা পরিষ্কারভাবে বোঝাতে হবে।
যদি এই চারটা কাজ আপনি করতে না পারেন তাহলে আপনি হতাশ হবেন নিশ্চিত থাকুন। প্রায়ই আমার কাছে এসে অনেকেই বলে: উস্তাদ! জেনারেল ধারা ছেড়ে দিতে চাই। দ্বীনের জন্য কিছু করতে চাই। কিন্তু সেই 'কিছু' টা কী ও পরবর্তী পরিকল্পনা ও বিকল্প কী তার কোনো ধারণাই তাদের নেই। ফলে নিজেই একসময় হতাশ হয়ে পড়ে। জীবনের অপচয় মনে হতে থাকে।
সুতরাং যে বোন এই প্রশ্ন করেছেন ও আরো যারা করেন আপনারা আপনাদের ফ্রেমওয়ার্ক ঠিক এভাবেই করুন। তাহলেই জীবনের প্রতিটা মুহুর্ত উপকারী হবে ইনশাআল্লাহ।
Forwarded fromAmmarul Hoque

9
5September 4, 2026 419 4