লিংকন সাহেবের ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়া নিয়ে অনেকের খেদ… — Abdullah Al Masud — TG.ME

লিংকন সাহেবের ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়া নিয়ে অনেকের খেদ ঝাড়া দেখে দুঃখই লাগছে। যেই দল বিএনপিকে নির্বাচনের সময় নিঃশর্তভাবে কাছা মেরে সমর্থন সহযোগিতা করে গেল, তাদেরকেও নির্বাচনের পরে আর কোথাও কোন দায়িত্বে বা প্রাপ্তিতে দেখা যাচ্ছে না। যদিও তারা শাক দিয়ে মাছ ঢাকতে বলে থাকে, দুনিয়াবি পদ-পদবির আশায় তারা রাজনীতি করে না। কিন্তু বাস্তবতা হলো আসলে তারা পদ-পাদবি আর দায়িত্ব গ্রহণের জন্য ডাকই পায়ই না। যাদের তরি পার করার জন্য উদোম হয়ে সব কিছু বিলিয়ে দিল, তারা ডাঙ্গায় উঠে তাদেরকে চিনেও না, গোনাতেও ধরে না। মন্ত্রণালয় দূর কি বাত, সামান্য ইসলামি ফাউন্ডেশনেও তাদের জায়গা হয় না। মূলত জায়গা কেউ কারো জন্য এমনিতে তৈরি করে দেয় না, তৈরি করে নিতে হয়। যদি বিএনপির কাছে নিজেদের হিস্যা বুঝে নেওয়ার হিসাব-নিকাশ করে তারপর সমর্থনে নামত, তাহলে আজকে কমবেশ কিছু হলেও পেতো। কিন্তু নেতারা একেকজন নির্বাচনের সময় 'তারেক নে ভেজা হ্যাঁয়' দিয়েই সন্তুষ্ট ছিল। যারা এতটুকু দিয়ে সন্তুষ্ট হয়, তাদের কপালে এরচে বড় কিছু জুটবে না এটাই স্বাভাবিক। আল্লাহর সুন্নাহ হলো- মান যারাআ হাস্বাদা। অর্থাৎ, যে বীজ বপন করবে, সে-ই ফসল ঘরে তুলবে। সুতরাং যারা নেগোসিয়েশন ভাল করতে পারছে, তারা পদ-পদবি আর দায়িত্ব পাচ্ছে। আপনাদের সেই যোগ্যতা নাই, তাই আপনারা পাচ্ছেন না। এখন কান্নাকাটি না করে মুখে কুলুপ এঁটে বাস্তবতা মেনে নিন। পারলে এর থেকে শিক্ষা নিন। কাজে আসলে এতটুকুই আসবে। তারেক রহমানকে ম্যানশন করে ৫/৬ লাইনের পোস্ট কোন কাজে আসবে না। (একেক জনের হাহুতাশ দেখে মনের দুঃখে একটু কড়া ভাষায় লেখাটা লিখে ফেলেছি। সেজন্য দুঃখিত।
👍49❤21
August 21, 2026 3.7K 9 5