আসসালামু আলাইকুম
বর্তমান বাইতুল মোকারম মসজিদের খতিব, মাতুরীদি মুফতি আব্দুল মালেক সাহেব এখানে ইমাম দের ওপর সমালোচনার বিরোধীতা করতে গিয় বলে যাকে দেখবেন, ইমাম আবু মানসুর আল মাতুরীদির সমালোচনা করে বুঝবেন যে সে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের তরিকাতে নেই । অথচ আমাদের পূর্ববর্তী অনেক ইমামরাই এই মাতুরীদি আকিদার সমালোচনা করে গেছে।
নিচে ইমাম আবু মানসুর আল-মাতুরীদি এবং তাঁর আকিদাগত অবস্থান ও সালাফে সালেহীনদের আকিদা ও সালাফিদের আকিদার কিছু অবস্থান তুলে ধরা হরো।
১. ঈমান ও আমল সংক্রান্ত বিষয় (ইরজা মতবাদ)
মাতুরীদি অবস্থান: আবু মানসুর আল-মাতুরীদির মতে, ঈমান হলো কেবল অন্তরের বিশ্বাস (তাসদিক) ও মৌখিক স্বীকৃতি (ইকরার); আমল ঈমানের রুকন বা মূল অংশের অন্তর্ভুক্ত নয় এবং ঈমান বাড়ে বা কমে না।
সালাফিদের আকিদা : সালাফ ও মুহাদ্দিসীনদের ইজমা হলো ঈমান হলো কথা, কাজ ও নিয়ত যা আনুগত্যে বাড়ে এবং পাপে কমে। আমলকে ঈমান থেকে পৃথক করাকে সালাফগণ ‘ইরজা’ (মুর্জিয়াদের মত) হিসেবে আখ্যায়িত করেছেন।
সোর্স: ইমাম ইবনে তাইমিয়্যাহ, কিতাবুল ঈমান (মাজমু‘ আল-ফাতাওয়া, ৭ম খণ্ড, পৃষ্ঠা ১৯৫–২০৫)। ইমাম আল-আজুর্রী, কিতাবুশ শরীয়াহ (১ম খণ্ড, পৃষ্ঠা ২৭৩)।
২. আল্লাহর সিফাত (গুণাবলী) তা'বিল ও অস্বীকার
মাতুরীদি অবস্থান: আল্লাহর খবরিয়্যাহ সিফাতসমূহ (যেমন: আল্লাহর আরশের ওপরে ওঠা, হাত, চেহারা, নেমে আসা) সরাসরি সাব্যস্ত না করে রূপক অর্থ (তা'বিল) করা অথবা কেবল আটটি আকলি গুণে সিফাত সীমাবদ্ধ করা।
সালাফিদের আকিদা: সাহাবী, তাবেয়ী ও চার ইমামের পদ্ধতি ছিল কোনো প্রকার তাশবীহ (সাদৃশ্য) বা তা'তীল (অস্বীকার/রূপক ব্যাখ্যা) ছাড়াই আল্লাহর সিফাত যেভাবে এসেছে সেভাবে বিশ্বাস করা। কালামশাস্ত্রীয় যুক্তি দিয়ে তা'বিল করা মূলত জাহমিয়া ও মুতাজিলাদের অনুপ্রবেশ।
সোর্স: ইমাম ইবনে তাইমিয়্যাহ, আল-আকিদা আল-হামাবিয়্যাহ আল-কুবরা (পৃষ্ঠা ৩৫–৫০)। ইমাম ইবনুল কাইয়্যিম, ইজতিমাউল জুয়ূশ আল-ইসলামিয়্যাহ (১ম খণ্ড, পৃষ্ঠা ৫৯–৮২)।
৩. কালামুল্লাহ (কুরআন) নিয়ে ‘কালামে নাফসী’ তত্ত্ব
মাতুরীদি অবস্থান: কুরআনকে মূলত আল্লাহর সত্তায় থাকা শব্দহীন ‘কালামে নাফসী’ বলা এবং পঠিত ও লিখিত শব্দমালাকে সৃষ্ট (হাদ্দাস/মাখলুক) বহিঃপ্রকাশ মনে করা।
সালাফিদের আকিদা: আহলুস সুন্নাহর দ্ব্যর্থহীন অবস্থান হলো—কুরআন শব্দ ও অর্থ উভয় দিক থেকেই আল্লাহর অসৃষ্ট কালাম (গায়রু মাখলুক)। কালামে নাফসী ও লাফযীর এই বিভাজন সালাফদের আকিদার সরাসরি বিরোধী এবং কুলাবিয়া মতবাদের অনুকরণ।
সোর্স: ইমাম আহমদ ইবনে হাম্বল, আর-রদ্দ আলাল জাহমিয়্যাহ ওয়ায যানাদিকাহ (পৃষ্ঠা ৭১–৭৫)। ইমাম ইবনে কুদামা আল-মাকদিসি, আল-মুনাজারা ফিল কুরআন (পৃষ্ঠা ৩৫–৪১)।
৪. ওহী আসার পূর্বেই আকল দ্বারা দায়িত্ব নির্ধারিত হওয়া (হুসন ও কুবুহ)
মাতুরীদি অবস্থান: আবু মানসুর আল-মাতুরীদির মতে, শরীয়ত বা ওহী পৌঁছানোর আগেই মানুষের ওপর কেবল যুক্তি (আকল) প্রয়োগ করে আল্লাহর অস্তিত্ব ও ভালো-মন্দ চেনা ওয়াজিব।
সালাফিদের আকিদা: কুরআন স্পষ্টভাবে ঘোষণা করেছে যে রাসুল প্রেরণ ছাড়া কাউকে শাস্তি দেওয়া হয় না (সূরা বনী ইসরাঈল: ১৫)। কেবল আকলের ওপর ভিত্তি করে কোনো শরয়ি ওয়াজিবাত বা তাকলিফ সাব্যস্ত করা সালাফদের মানহাজ নয়।
সোর্স: হাফেজ ইবনে কাসীর, তাফসীরুল কুরআনিল আযীম (সূরা আল-ইসরা: ১৫-এর তাফসীর)। ড. শামসুদ্দীন আস-সালাফী আফগানী, আল-মাতুরীদিয়্যাহ ওয়া মাওকিফুহুম মিন তাওহীদিল আসমা ওয়াস-সিফাত (১ম খণ্ড, পৃষ্ঠা ৩৫০–৩৭০)।
এছারাও চাইতে বিস্তারিত রদ্দ পড়তে এই গ্রন্থ গুলো দেখতে পারেন।
মাতুরিদী আকীদা ও মানহাজ লেখক : ড.আব্দুল মাজীদ ইবন মুহাম্মাদ আল-ওয়া'লান, ; অনুবাদক : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া. পৃষ্ঠা : 264, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st published,2024, ভাষা : বাংলা (আত-তাওফিক প্রকাশনী)
মাতুরীদি আকিদা এবং ইমাম আবু মানসুর আল-মাতুরীদির রচিত কিতাবুত তাওহীদ-এর প্রতিটি কালামশাস্ত্রীয় যুক্তির লাইন-বাই-লাইন তাহকীক ও রদ্দের জন্য প্রামাণিক আধুনিক সংকলন:
ড. শামসুদ্দীন আস-সালাফী আফগানী, আল-মাতুরীদিয়্যাহ ওয়া মাওকিফুহুম মিন তাওহীদিল আসমা ওয়াস-সিফাত (৩ খণ্ড, মাকতাবাতুস সিদ্দিক, তায়েফ)।ড. আহমদ ইবনে আতিয়্যাহ আল-গামিদীর পিএইচডি থিসিস, আল-বাইহাকী ওয়া মাওকিফুহু মিনাল ইলাহিয়্যাত (যেখানে মাতুরীদি ও আশআরি কালামের বিস্তারিত খণ্ডন রয়েছে)।
খতিব সাহেব নিজে হচ্ছে এক কট্টর বিদাআতী, এমন বিদাআতী সাধারন দেওবন্দীরাও না, তিনি হচ্ছেন কাউছাড়ি ফেরকার দাঈ। তার উস্তায হচ্ছে আরেক বিদাআতী আব্দুল ফাতাহ্ আবু গুদ্দান।
✍🏻 মাহফুজ ইবনে দেলোয়ার