মতিঝিল মেট্রোস্টেশনের নিচে ‘বোমা ’ বিস্ফোরণ রাজধানীর মতিঝিল… — 🔥স্বাধীন বাংলাদেশ 🔥 — TG.ME

মতিঝিল মেট্রোস্টেশনের নিচে ‘বোমা ’ বিস্ফোরণ

রাজধানীর মতিঝিল মেট্রোস্টেশনের নিচে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত সোয়া সাতটার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বোমা নিস্ক্রিয় করার কাজ করছেন। তারা বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি ঘটনাস্থলে কাজ করছে।

বিস্ফোরণের জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ।

এ ঘটনার বন্ধ রয়েছে মতিঝিল মেট্রো স্টেশন।

এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহাত হওয়ার খবর পাওয়া যায়নি।
👍13❤6
July 24, 2026 5.2K 2