এখনকার বাচ্চারা সব আসলে সোনায় সোহাগা। জন্ম থেকেই তারা বেশ জেনারেশনাল।… — 🔥স্বাধীন বাংলাদেশ 🔥 — TG.ME

এখনকার বাচ্চারা সব আসলে সোনায় সোহাগা। জন্ম থেকেই তারা বেশ জেনারেশনাল।

এই যে দেখুন, ট্রেন জার্নির আগেই বাচ্চাটার বাবা মা কি সুন্দর করে তাকে পেম্পার্স পরাচ্ছে। এবার আর তার কোন চিন্তা নাই। বিন্দাস ট্রেনে বসে বসেই কাজ চালিয়ে দাও।

আর অপরদিকে আমাদের বেলার আব্বা আম্মারা ছিলেন সব স্বৈরাচার।

২ মিনিট পর পর জনসম্মুখে প্যান্ট খুলে দিয়ে বলতেন 'শিস শিস শিস'

ট্রেনে উঠলে, আচমকা ট্রেনের জানালা দিয়ে দাড় করায় দিয়ে বলতেন 'শিস শিস শিস'

আরে ভাই আজব!
হিশুর সাথে 'শিসের' কি সম্পর্ক?
😁16🤣6❤1
September 1, 2026 2K