সিরিয়া ও ইরাকবিষয়ক মার্কিন বিশেষ দূত টম বারাক নিশ্চিত করেছেন যে, জাতিসংঘের সিদ্ধান্ত ও আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলকৃত সিরিয়ার গোলান মালভূমি সিরিয়ারই ভূখণ্ড।
তিনি বলেন, “ইসরায়েল এখনো জাতিসংঘের সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক ব্যবস্থার লঙ্ঘন করে গোলান দখল করে রেখেছে। ওই আন্তর্জাতিক ব্যবস্থা অনুযায়ী এটি সিরিয়ার মালিকানাধীন।”
বারাকের এই বক্তব্য এমন সময় এসেছে, যখন ২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ঘোষণায় দখলকৃত সিরিয়ার গোলান মালভূমির ওপর ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছিলেন।

26
9August 22, 2026 4.3K