আফগানিস্তানে অবস্থিত ইরানি দূতাবাস জানিয়েছে, ইরান ও আফগানিস্তানের… — INB বাংলা — TG.ME

আফগানিস্তানে অবস্থিত ইরানি দূতাবাস জানিয়েছে, ইরান ও আফগানিস্তানের মধ্যে রেলপথে বাণিজ্যিক পণ্য পরিবহনের পরিমাণ নয় গুণ বেড়েছে

ইরানি রেলওয়ে কোম্পানির বরাত দিয়ে দূতাবাস জানায়, আগে রেলপথে আফগানিস্তানে বছরে ১৫ হাজার টনেরও কম পণ্য পরিবহন করা হতো। বর্তমানে এই পরিমাণ বেড়ে প্রতি মাসে প্রায় ১ লাখ ৩০ হাজার টনে দাঁড়িয়েছে।

কোম্পানিটি আরও জানিয়েছে, বর্তমান পরিবহন-গতি অব্যাহত থাকলে আগামী বছরে দুই দেশের মধ্যে রেলপথে পরিবহন করা পণ্যের পরিমাণ প্রায় ১৫ লাখ টনে পৌঁছাতে পারে।

সাম্প্রতিক সময়ে ইরান ও আফগানিস্তানের মধ্যে রেলপথে বাণিজ্য ও পণ্য পরিবহন উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। দুই দেশের পশ্চিমাঞ্চলকে যুক্ত করা খাফ–হেরাত রেলপথ এ বাণিজ্যিক সংযোগের গুরুত্বপূর্ণ অংশ।
👍42❤6
August 30, 2026 2.7K 1