আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেলারুশ… — INB বাংলা — TG.ME

আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেলারুশ আফগানিস্তানের সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সঙ্গে পেট্রোলিয়াম পণ্য সরবরাহ, আমদানি-রপ্তানি এবং সরাসরি বাণিজ্যিক চুক্তির ক্ষেত্রে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, শিল্প ও বাণিজ্য বিষয়ক উপমন্ত্রী মাওলানা আহমদুল্লাহ জাহিদ বেলারুশের বাণিজ্য মন্ত্রণালয়, পেট্রোলিয়াম বিভাগ এবং বিনিয়োগ বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে বিষয়টি নিয়ে আলোচনা করেন।
বৈঠকে দুই পক্ষ পারস্পরিক বাণিজ্যের পরিমাণ বাড়ানো, আফগান রপ্তানি বৃদ্ধি, বেলারুশ থেকে পেট্রোলিয়াম পণ্য আমদানি, বিনিয়োগের সুযোগ এবং শিল্প ও জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করে।
আফগান শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেলারুশের কর্মকর্তারা আফগানিস্তানে পেট্রোলিয়াম পণ্য সরবরাহ ও আমদানির ক্ষেত্রে বাস্তব সহযোগিতা বাড়ানো এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
❤25👍3
August 21, 2026 3.8K 1