আনাস (রা.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)… — Ikhlas-ইখলাস — TG.ME

আনাস (রা.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, তিনটি গুণ যার মধ্যে থাকে, সে ঈমানের স্বাদ আস্বাদন করবে—

১. আল্লাহ্ ও তাঁর রাসূল (ﷺ) তার কাছে অন্য সব কিছুর থেকে প্রিয় হওয়া,
২. যে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই তার বান্দাকে ভালোবাসে,
৩. যাকে আল্লাহ কু*ফর থেকে মুক্তি দিয়েছেন, তারপর সে কু*ফরের দিকে ফিরে যাওয়াকে এমন অপছন্দ করে, যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে।

— সহীহ্ মুসলিম : ৬৯
❤51👍5
August 22, 2026 2.4K 12