জাহান্নাম কোনো রূপকথার গল্প নয়। এটি বাস্তব। এটি খুবই ভয়ংকর এক স্থান।… — Ikhlas-ইখলাস — TG.ME

জাহান্নাম কোনো রূপকথার গল্প নয়। এটি বাস্তব। এটি খুবই ভয়ংকর এক স্থান। যার আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত।

ভাবুন তো, যে আগুনে এক সেকেন্ড হাত দিলেও সহ্য হয় না, সেই আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তাপযুক্ত আগুনে কীভাবে দাঁড়িয়ে থাকবেন?

জাহান্নামের আগুন খুবই ভয়াবহ। এটা শুধু জ্বালাবেই না; দেহ গলিয়ে ফেলবে, ত্বক পুড়িয়ে ফেলবে, আবার নতুন ত্বক সৃষ্টি হবে যেন শাস্তি থেমে না যায়।

আল্লাহ বলেন-

"তাদের চামড়া যখন পুড়ে যাবে, আমি তাদের অন্য চামড়া দেব, যেন তারা শাস্তির স্বাদ পায়।”

সেই আগুন শুধু শরীরের ওপর নয়, আত্মার মধ্যেও প্রবেশ করবে। মুখে আগুন ঢালা হবে। চোখ থেকে আগুন বের হবে। হৃদয় ফেটে যাবে তাপে।

বই: অশ্লীলতার বিরুদ্ধে লড়াই।
😢57❤2⚡1
August 19, 2026 2.2K 11