শাইখ মুহাম্মাদ সালিহ আল উসাইমীন রাহিমাহুল্লাহ বলেনঃ
“ নেক আমলসমূহ বিভিন্ন রকমের হয়ে থাকে -
• ক্বুরআন তিলাওয়াত করা,
• যিকির করা,
• তাসবীহ [ সুবহানাল্লাহ বলা ],
• তাহমীদ [ আলহামদুলিল্লাহ বলা ],
• তাহলীল [ লা- ইলাহা ইল্লালাহ বলা ],
• তাকবীর [ আল্লাহু আকবর বলা ],
• সৎকাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা,
• সলাত আদায় করা,
• দান-সদাকা করা,
• পিতামাতার আনুগত্য ও তাঁদের প্রতি দায়িত্বশীল হওয়া এবং আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক উন্নয়ন করা।
কাজেই নেক আমলসমূহ (জিলহজ্জের এই দশ দিনের প্রতিদান হিসেবে )গণনা করে শেষ করে যাবে না।
যদি কেউ জিলহজ্জের ফজিলতপূর্ণ এই দশদিনে এক দিরহাম পরিমান অর্থ সাদাকা করে, অপরদিকে রমাদানের বরকতময় দশ দিনে সমপরিমাণ দিরহাম সাদাকা করে;
এই দুইয়ের মধ্যে কোনটি আল্লাহর কাছে প্রিয় হিসেবে গণ্য হবে?
— জিলহজ্জের বরকতময় এই দশকের সাদাকা, বরকতময় রমাদানের দশ দিনের সাদাকার চাইতে উত্তম হবে। ”
[ তথ্যসূত্রঃ আল-লিক্বা আশ-শাহরী, ২/১০, খন্ড -২, পৃষ্ঠা ১০ ]
26
1August 19, 2026 1.7K 11