দোকানঘর ভাড়া নেওয়ার আগে মালিককে সিকিউরিটি বা অগ্রিম যামানত হিসাবে টাকা জমা দেওয়ার প্রচলিত নিয়ম জায়েয কি? উত্তর : উক্ত নিয়ম জায়েয। মালিক যদি ভাড়াটিয়ার উপর এই শর্ত আরোপ করেন যে, তাকে একটি নির্দিষ্ট পরিমাণ যামানত প্রদান করতে হবে যা ভাড়ার মেয়াদকালীন সময়ে তার কাছে জমা থাকবে, তবে তা জায়েয। এটা এজন্য যে, ভাড়াটিয়া বকেয়া ভাড়া পরিশোধে অস্বীকৃতি জানালে তা যেন সেই অর্থ থেকে আদায় করা যায়। তবে যামানতদাতার অনুমতি ছাড়া মালিক তা নিজের ব্যক্তিগত কাজে বা ব্যবসায় বিনিয়োগ করতে পারবে না। ইবনু কুদামাহ (রহঃ) বলেন, 'আর যদি বন্ধক রাখা বস্তুটি কোন বিক্রয়লব্ধ মূল্য, ঘরের ভাড়া কিংবা ঋণ ছাড়া অন্য কোন পাওনার বিপরীতে হয়ে থাকে এবং বন্ধকদাতা বন্ধকগ্রহীতাকে তা ব্যবহারের অনুমতি প্রদান করেন, তবে তা জায়েয হবে' (আল-মুগনী ৪/২৮৯)। [মাসিক আত তাহরিক প্রশ্ন (৭/৩৬৭) ]
July 29, 2026 142 1