মেডিকেল প্রশ্নপত্র, বহুমত এবং স্বপ্নপূরণের ইঁদুর দৌড়!… — ধুমকেতু-Dhumketu — TG.ME

মেডিকেল প্রশ্নপত্র, বহুমত এবং স্বপ্নপূরণের ইঁদুর দৌড়! -------------------------------------- তিনজন মানুষের কাছে মেডিক্যালের প্রশ্ন সহজ। ১। পরীক্ষার হলের বাইরে থাকে যে। ২। সিনিয়র ৩। জুনিয়র; যে এখনো বইয়ের ৩০% পড়েনি। শুধু পরীক্ষার্থীদের কাছে সহজ নয়। একই প্রশ্ন পরীক্ষার হলে একরকম, বাইরে আসলে আরেকরকম। পরীক্ষার হলে প্রতিটা প্রশ্নের উপরে চারটা বিষয় ভর করে। ১। বাবা-মায়ের স্বপ্ন (চাপিয়ে দেওয়া স্বপ্ন) ২। সময় স্বল্পতার অস্থিরতা ৩। আত্মসম্মানবোধ (না চান্স পেলে মুখ দেখাবো কীভাবে?) ৪। হেইটস্পীচ (চান্স না পেলে আত্মীয়স্বজন কী বলবে) পরীক্ষার হলে বসে প্রতিটা প্রশ্নের শব্দ, প্রতিটা সেকেন্ডের সাথে উপরের চারটি বিষয় সংযুক্ত করে দাও। দেখবে- প্রশ্নপত্র সহজ মনে হবে না। মেডিক্যালের প্রশ্নপত্র কেমন হয়েছে? সহজ হয়নি। ©️

January 17, 2025 527 1