নারায়ণগঞ্জে র্যাবের অভিযানে হামলা, ৩ র্যাব সদস্যকে কুপিয়ে আহত
নারায়ণগঞ্জ শহরের গলাচিলা বোয়ালিয়া খাল এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে ও মাদকবিরোধী অভিযানে র্যাবের উপর হামলা করেছে দূর্বৃত্তরা। এসময় র্যাবের তিন সদস্যকে কুপিয়ে জখম। আহতদের মধ্যে মাহী ও ইব্রাহীম নামে র্যাবের দুই সদস্যকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া গুরুতর আহত এসআই নজিবুলকে ঢাকায় পাঠানো হয়েছে। দুপুরে শহরের বোয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।
খবরপেয়ে র্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে সদর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান। পরে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি গণমাধ্যমকে।
সিনিয়র স্টাফ রিপোর্টার জিহাদ