নারীদের প্রতি গুরুত্বপূর্ণ একটি নসীহা..
খাদ্য ও পানপাত্র সমূহ ঢেকে রাখার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথা এতে রোগজীবাণু প্রবেশ করতে পারে। রাসূল (ছাঃ) বলেন,‘খাদ্য-পাত্র ঢেকে রাখো এবং মশক বন্ধ রাখো। কেননা বছরে এমন এক রাত্রি আছে, যে রাত্রে বিভিন্ন প্রকারের বালা-মুছীবত নাযিল হয়। ঐসব বালার গতিবিধি এমন সব পাত্রের দিকে হয় যা ঢাকা নয় এবং এমন পান-পাত্রের দিকে হয় যার মুখ বন্ধ নয়, ফলে তা তার মধ্যে প্রবেশ করে!’ [মুসলিম হা/২০১৪!]
🎙️: শাইখ মাহমুদ বিন ক্বাসিম (হাফিয্বাহুল্লাহ)
খতিব, চাষাড়া আহলে হাদীস জামে মসজিদ।
1January 7, 2025 635 3