বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা
মুন্সিগঞ্জ জেলাধীন শ্রীনগর উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ও বীরতারা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইস্রাফিল আলম এর পিতা আব্দুর রহমান শেখ বার্ধক্যজনিত কারণে আজ সকাল ৭-১৫ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। আব্দুর রহমান শেখ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “আব্দুর রহমান শেখ এর মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মরহুম আব্দুর রহমান শেখ একজন পরহেজগার এবং সজ্জন মানুষ হিসেবে প্রতিবেশীদের নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব শোকবার্তায় আব্দুর রহমান শেখ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন,
https://www.facebook.com/share/p/1EegGJscj5/

5
3
2
1August 27, 2026 830