বিগত সরকারের আমলে রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের সঙ্গে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপের (Anda Filip) সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আজ ০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সাক্ষাতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি এবং চিফ হুইপ নূরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে আমন্ত্রিত সংসদ সদস্যরা তাঁদের দীর্ঘদিনের রাজনৈতিক নিপীড়ন এবং তদানীন্তন মাফিয়া সরকারের গুম ও ভয়ভীতির সংস্কৃতির অভিজ্ঞতা বিনিময় করেন।
পরে রাতে জাতীয় সংসদের এলডি হলে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সম্মানে স্পীকারের আয়োজনে সংগীত সন্ধ্যা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।
এ সময় নেত্রকোনার বিরিশিরি একাডেমির শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন আইপিইউ সেক্রেটারিসহ আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি; সংসদ সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত
https://www.facebook.com/share/p/1C97YAYAcc/

4
2
1September 1, 2026 394