রামপুরায় সুধীজনদের সঙ্গে মোহাম্মদ সেলিম উদ্দিনের মতবিনিময় বাংলাদেশ… — Jamaat Dhaka City North — TG.ME

রামপুরায় সুধীজনদের সঙ্গে মোহাম্মদ সেলিম উদ্দিনের মতবিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রামপুরা দক্ষিণ থানার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ‘মতবিনিময় সভা ও সুধী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী জননেতা মোহাম্মদ সেলিম উদ্দিন।

সভায় রামপুরার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন মোহাম্মদ সেলিম উদ্দিন। এ সময় স্থানীয় সুধীজন ও নাগরিকরা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন।
মতবিনিময়কালে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, নগরবাসীর জীবনমানের উন্নয়ন ও নাগরিকসেবা নিশ্চিত করতে কার্যকর, বাস্তবসম্মত ও টেকসই উদ্যোগ গ্রহণ প্রয়োজন। তিনি রামপুরাসহ ঢাকা মহানগরীর যানজট, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাত দখল, পরিবেশ দূষণ, নাগরিক নিরাপত্তা ও অপর্যাপ্ত নাগরিকসেবার মতো সমস্যাগুলো সমাধানে গুরুত্বারোপ করেন।
জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে নগর উন্নয়নে কাজ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
❤13
August 25, 2026 443