জুলাই বিপ্লবের প্রত্যাশা: মানবিক ঢাকার পুনর্গঠন’ বইয়ের মোড়ক উন্মোচন ও… — Jamaat Dhaka City North — TG.ME

‘জুলাই বিপ্লবের প্রত্যাশা: মানবিক ঢাকার পুনর্গঠন’ বইয়ের মোড়ক উন্মোচন ও নগর পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রেস ব্রিফিং

মোহাম্মদ সেলিম উদ্দিন লিখিত ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা: মানবিক ঢাকার পুনর্গঠন’ বইয়ের মোড়ক উন্মোচন এবং আগামী ২৫–৩১ আগস্ট সপ্তাহব্যাপী নগর পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আজ জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন
❤14
August 23, 2026 372