পশ্চিমবঙ্গে কলকাতার প্রফুল্ল সরকার স্ট্রিটে অবস্থিত আনন্দবাজার… — Al Firdaws — TG.ME

পশ্চিমবঙ্গে কলকাতার প্রফুল্ল সরকার স্ট্রিটে অবস্থিত আনন্দবাজার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিক্ষোভ করেছে উ!গ্র হি!ন্দুত্ববা!দী সমর্থকরা। তারা কার্যালয়ের প্রবেশপথের দুটি সাদা স্তম্ভে গেরুয়া রং লাগিয়ে দেয় এবং প্রধান ফটকে গেরুয়া কাপড় ঝোলায়।

প্রায় ২০ থেকে ৩০ জনের ওই হি!ন্দুত্ববা!দীদের অনেকের পরনে ছিল গেরুয়া পোশাক ও মাথায় গেরুয়া পাগড়ি। তারা ‘জয় শ্রীরাম’সহ বিভিন্ন হি!ন্দুত্ববা!দী স্লোগান দিচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল, কিন্তু হিন্দুত্ববাদীদের কাজে কোনও বাধা দেয়নি বলে অভিযোগ উঠেছে। পরে আনন্দবাজার কর্তৃপক্ষ দ্রুত স্তম্ভগুলোর গেরুয়া রং মুছে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনে।

এই ঘটনার সূত্রপাত আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের একটি শিরোনামকে ঘিরে। ২০ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হিন্দুত্ববাদী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) ও বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ হয়। ২১ আগস্ট পত্রিকাটি ‘গেরুয়া গুন্ডামি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বিশ্ববিদ্যালয় চত্বরে হিন্দুত্ববাদী গেরুয়া পোশাকধারীদের হামলা ও ভাঙচুরের প্রসঙ্গ তুলে ধরা হয়।
❤3🤬1
September 2, 2026 245