ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টিতে বিয়ের অনুষ্ঠান চলাকালে একটি বাড়িতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৩ জন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছে, ২ সেপ্টেম্বর (বুধবার) ভোরে সিরিক কাউন্টির কুহেস্তাক শহরের একটি বাড়িতে এ নিষ্ঠুর হামলা চালানো হয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় পাঁচজন নিহত হয়েছে। পরে সিরিক কাউন্টির গভর্নর রেজা শহিদিয়ান রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে বলেছে, আহত ৬৩ জনের মধ্যে ৫০ জন নারী ও শিশু। তাদের মিনাব শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
জানা গেছে, হামলায় ব্যবহৃত ওই অস্ত্রটি ছিল মার্কিন নৌবাহিনীর 'স্লাম-ইআর' ক্রুজ ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এটিকে মার্কিন নৌবাহিনীর বহরে থাকা সবচেয়ে নির্ভুল অস্ত্র বলে দাবি করে থাকে।
অথচ আশ্চর্যের বিষয় হলো, এই অত্যাধুনিক ও নির্ভুল অস্ত্রটিই 'ভুলবশত' একটি বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

5September 2, 2026 213