কিন্তু এগুলোকে যদি ‘প্রলোভন’ হিসেবে ব্যাখ্যা করা হয়, তাহলে দ্বীন… — Al Firdaws — TG.ME

কিন্তু এগুলোকে যদি ‘প্রলোভন’ হিসেবে ব্যাখ্যা করা হয়, তাহলে দ্বীন ইসলামের প্রচার হুমকির মধ্যে পড়বে, পাশাপাশি দ্বীনের দায়ীদের নিরাপত্তাহীনতা বাড়বে।

আইনে ধর্মান্তরের আগে আনুষ্ঠানিক ঘোষণা, পুলিশি তদন্ত এবং ব্যক্তিগত তথ্য প্রকাশের মতো বিধান রাখা হয়েছে। কিন্তু এই বিষয়গুলো একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির একান্ত ব্যক্তিগত বিষয়, এর ফলে ব্যক্তিগত গোপনীয়তা ও ব্যক্তিস্বাধীনতার ওপর বাড়তি চাপ তৈরি হবে।

সমালোচকদের মতে, আইনটির মাধ্যমে নাগরিকদের ধর্ম বাছাইয়ের ব্যক্তিগত সিদ্ধান্ত রাষ্ট্রীয় তদন্তের আওতায় চলে আসবে। পাশাপাশি ধর্মান্তরবিরোধীরা এই আইনে অতিরিক্ত প্রশ্রয় লাভ করবে, তাদের অভিযোগের ভিত্তিতে বিশেষত নওমুসলিম এবং মুসলিম দায়ীদের বিরুদ্ধে মামলা, হয়রানি ও গ্রেপ্তারের ঘটনা বাড়বে।

বিতর্কিত আইনটি ইতোমধ্যে উত্তরপ্রদেশ, গুজরাট ও মধ্যপ্রদেশে চালু রয়েছে। এছাড়া সম্প্রতি পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী সরকারও ধর্মান্তরের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের ঘোষণা দিয়েছে। 

ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি এই আইনের প্রতিবাদ করে বলেছেন, ভারতীয় সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদে নাগরিকদের নিজের ধর্ম বেছে নেওয়া, পালন ও প্রচারের অধিকার দেওয়া হয়েছে। পক্ষান্তরে ধর্মান্তর নিয়ন্ত্রণ সংক্রান্ত নতুন আইনটি সংবিধানের নির্দেশনার সাথে সাংঘর্ষিক।

তিনি সংশ্লিষ্ট আইনে ব্যবহৃত ‘allurement’ বা প্রলোভন এবং ‘fraudulent’ বা প্রতারণামূলক ধর্মান্তর-এর মতো শব্দ নিয়ে আপত্তি জানান। এই ধরনের অস্পষ্ট ও ব্যাপক সংজ্ঞাবোধক শব্দ ব্যবহার করে শান্তিপূর্ণ ইসলাম প্রচারকে প্রশ্নবিদ্ধ করা হতে পারে বলে তিনি অভিযোগ করেছেন।
August 22, 2026 489