ভারতের মহারাষ্ট্রে ধর্মান্তর নিয়ন্ত্রণে নতুন আইন কার্যকর করতে চলেছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার। ‘মহারাষ্ট্র ফ্রিডম অব রিলিজিয়ন অ্যাক্ট, ২০২৬’ নামে আইনটি আগামী ২৮ আগস্ট থেকে কার্যকর হবে।
হিন্দুত্ববাদী প্রশাসনের দাবি, জোর, প্রতারণা, ভয় দেখানো, ভুল তথ্য বা প্রলোভনের মাধ্যমে ধর্মান্তর রুখতে আইনটি প্রয়োগ করা হবে। অপরদিকে আইনটি ইসলাম প্রচার ও স্বেচ্ছায় ইসলাম গ্রহণের বিরুদ্ধে অপপ্রয়োগ করা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আলেম-ওলামা ও সচেতন নাগরিকবৃন্দ।
বিতর্কিত এই আইন অনুযায়ী, জোরপূর্বক, প্রতারণা, ভয় দেখানো, ভুল তথ্য, প্রলোভন কিংবা অন্য কোনও বেআইনি উপায়ে ধর্মান্তর করাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। একইভাবে বিয়ে বা বিয়ের প্রতিশ্রুতির সঙ্গে যুক্ত ধর্মান্তরকেও আইনের আওতায় আনা হয়েছে।
কিন্তু নতুন আইনে ‘প্রলোভন’ বা ‘প্রতারণামূলক ধর্মান্তর’ এই শব্দগুলোর স্পষ্ট ব্যাখ্যা নেই বলে অভিযোগ ওঠেছে। যেমন, ইসলামের শিক্ষা, ঈমান, তাওহীদ বা পরকাল সম্পর্কিত বিষয়গুলোর প্রতি আগ্রহী হয়ে অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করে থাকেন।

August 22, 2026 436