War Update & Analyses: post #7723 — TG.ME

War Update & Analysesবিশ্বস্ত সূত্রে জানা গেছে, ইসরায়েলের বোমা হামলায় আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দার স্ত্রী এবং তাঁদের ২ মেয়ে এবং ১ ছেলে শহীদ হয়ে গেছেন। আবু উবায়দার শহীদ ৩ সন্তান ও সম্মানিতা স্ত্রীর পরিচয়: ➤ উম্মু ইবরাহিম (স্ত্রী) ➤ লায়ান বিনতে আবু উবায়দা (কন্যা) ➤…
আবু উবায়দার সম্মানিতা স্ত্রী উম্মে ইব্রাহিম সম্পর্কে:

❝শহীদ উম্মে ইব্রাহিম, শাইখ আবু উবাইদার স্ত্রী, আল্লাহ তাঁর উপর রহমত বর্ষণ করুন, তিনি তাঁর সন্তানদের নিয়ে যুদ্ধের পুরো সময়টা অতিবাহিত করেছেন সবার থেকে বিচ্ছিন্ন হয়ে এবং কারো সাথে যোগাযোগ রাখা ছাড়াই।

উম্মে ইব্রাহিম অন্য সবার মতোই বাস্তুচ্যুত হয়েছিলেন, বরং তিনি আরো কঠিন পরিস্থিতির শিকার হয়েছেন। কথিত আছে, এমনও রাত গেছে যখন তাঁর ও তাঁর সন্তানদের জন্য কোনো খাবার ছিল না, শুধুমাত্র কুরআনের আয়াত পাঠ করে তিনি ক্ষুধা নিবারণ করেছিলেন।

তাঁর কন্যা মিন্নাতুল্লাহ, যুদ্ধের সময় কুরআন মুখস্থ করা শুরু করেন এবং যুদ্ধবিরতি শুরুর ঠিক আগে, কুরআন সম্পূর্ণ মুখস্থ করেন।

উম্মে ইব্রাহিম রাজকীয় প্রাসাদে ছিলেন না, বা গণহত্যা থেকেও পালিয়ে যাননি। কেউ তাকে আশ্রয়, খাদ্য বা পানীয় সরবরাহ করেনি, তাঁর অবস্থা ছিল অনেক নেতার স্ত্রী ও তাঁদের পরিবারের মতোই। হে আল্লাহ, এই ধৈর্যশীল, ধার্মিক, পবিত্র এবং সতী নারীকে কবুল করুন, এবং তাঁর শহীদ পুত্র ও কন্যাদের কবুল করুন। হে আল্লাহ, প্রত্যেক মিথ্যাবাদীকে আপনি উপযুক্ত পাওনা বুঝিয়ে দিন, যারা তাঁকে বা তাঁর স্বামীকে নিন্দা করেছে।❞
September 1, 2025 185 1