অনলাইনে পড়লে কি আদৌ চান্স পাবো ? — এই প্রশ্নটা এখনো অনেকেই আমাকে করে… — Study on Telegram! (SOT) - Admission News Platform — TG.ME

অনলাইনে পড়লে কি আদৌ চান্স পাবো ? — এই প্রশ্নটা এখনো অনেকেই আমাকে করে । ২-৩ বছর আগে এই প্রশ্নটা কেউ করলে মানা যাইতো, কিন্তু এখন এটা একটা ফালতু প্রশ্ন হইয়া গেছে ! কারণ বর্তমানে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটিতে চান্স পাওয়া হাজার হাজার স্টুডেন্টের উদাহরণ আছে, যারা অনলাইনে পড়ছিলো । এখন তোমাদের প্রশ্ন হওয়া উচিত ছিল, কীভাবে অনলাইনের পড়ালেখাকে আরও Effective করতে পারবো, কীভাবে AI ইউজ করবো পড়ালেখার জন্য

যাই হোক, যাদের Attention Span অনেক কম , তারা অনলাইনের পাশাপাশি অফলাইনে ভালো টিচার খুঁজে রাখো । আর এডমিশনের জন্য অবশ্যই অনলাইনের পাশাপাশি অফলাইনের কোনো ব্যাচে Weekly + Final Model Test গুলো দিবা । Basic + পরিশ্রম + ফোকাস দিয়া পড়লে তুমি অনলাইন বা অফলাইন যেদিকেই পড়ো না কেন তোমার চান্স কেউ ঠেকাইতে পারবে না ইন শা আল্লাহ
❤27⚡7
September 6, 2026 1.6K 1