আমাদের এখন ২-৩ মিনিট ধরে একটা লম্বা লেখা বা আর্টিকেল পড়া বিরক্তিকর মনে হয়।
এর মাধ্যমেই বোঝা যায়, শর্টস / রিলস আমাদের ব্রেনের কি অবস্থা করেছে।
টিকটক, রিলস বা শর্টস আসার পর থেকে মানুষের স্বাভাবিক জীবন অনেক বদলে গেছে। এগুলো শুধু তোমাকে এন্টারটেইন করছে না, তোমার সাইকোলজি এবং অ্যাটেনশন স্প্যানকে একদম ধ্বংস করে দিচ্ছে।
আমরা এখন পলিটিক্স, সাইকোলজি বা ফিলোসফির মতো কমপ্লেক্স টপিকগুলোও ১ মিনিটের ভিডিওতে বুঝে ফেলতে চাই।
একটু বড় কোনো লেখা দেখলেই আমাদের ফার্স্ট রিঅ্যাকশন হয়, “এতো বড় লেখা পড়ার সময় নাই।”
সমস্যা টা কোথায় আসলে?
প্রতিবার তুমি যখন স্ক্রল করো, নতুন একটা ভিডিও সামনে আসে, তোমার ব্রেনে ডোপামিনের একটা ছোট্ট পালস রিলিজ হয়।
পরের ভিডিওটা কেমন হবে, এই চিন্তাটাই তোমার ব্রেনকে একটা লুপের মধ্যে ফেলে দেয়।
ফলে তুমি আবার স্ক্রল করে পরের রিলস দেখতে যাও।
এতে করে তোমার ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স যেটা তোমার দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা,ফোকাস, এবং ডিপ ওয়ার্ক মেইনটেইন করে, ধীরে ধীরে দুর্বল হতে থাকে।
একটা সময় পর রিয়েল লাইফ, বই পড়া, বা সাধারণ কনভারসেশন তোমার কাছে বোরিং লাগতে শুরু করে। কারণ, সেগুলো ১০-১৫ সেকেন্ড পরপর তোমাকে ডোপামিন দেয় না।
প্রোডাক্টিভিটির ইল্যুশন (Mental Masturbation)
সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো, তুমি ঘণ্টার পর ঘণ্টা প্রোডাক্টিভিটি, বিজনেস বা মোটিভেশনাল রিলস দেখতেছো।
তুমি ফিল করতেছো যে তুমি অনেক কিছু শিখে ফেলছো। কিন্তু রিয়েলিটিতে তুমি একটা কাজ ও করো নাই।
তুমি শুধু অন্যের প্রোগ্রেস দেখে একটা টেম্পোরারি ফিলিং নিচ্ছো।
এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর বিজনেস মডেলই হলো তোমার এই আসক্তিকে ব্যবহার করা।
তোমার অ্যাটেনশন স্প্যান যত কমবে, তুমি সিদ্ধান্ত নিতে বেশি স্ট্রাগল ফেস করবে,ফলে স্ক্রিনে তুমি তত বেশি সময় কাটাবে, আর স্ক্রিন টাইম বাড়লে কার লাভ সেটা আশা করি বলতে হবে না।
কীভাবে এই লুপ থেকে বের হওয়া যায়?
হঠাৎ করে কাল থেকেই সোশ্যাল মিডিয়া ডিলিট করে দেওয়া প্র্যাকটিক্যাল না।
উইলপাওয়ার দিয়ে ডোপামিন ট্র্যাপ ভাঙা যায় না।
তবে শুরুটা এভাবে করতে পারো:
• শর্ট-ফর্মকে লং-ফর্ম দিয়ে রিপ্লেস করো:
১৫ মিনিট টানা রিলস দেখার বদলে ১৫ মিনিটের একটা ইউটিউব ভিডিও বা পডকাস্ট দেখো। লং-ফর্ম কনটেন্ট অন্তত তোমার ব্রেনকে একটা কনটেক্সট বা ন্যারেটিভ ধরে রাখার প্র্যাকটিস করায়।
• প্যাসিভ থেকে অ্যাকটিভে যাও:
শুধু অন্যের কনটেন্ট কনজিউম না করে, নিজে কিছু ক্রিয়েট করার চেষ্টা করো বা এমন কিছু পড়ো যেটা তোমার ব্রেনকে চ্যালেঞ্জ করে।
• বোরডমকে এক্সেপ্ট করো:
সব সময় ব্রেনকে স্টিমুলেট করার দরকার নেই। কিছুক্ষণ চুপচাপ বসে থাকা বা আনকমফোর্টেবল লাগাটা ব্রেনের হিলিংয়ের জন্য জরুরি।
শর্ট-ফর্ম কনটেন্ট আমাদের ফোকাস আর ডিপ থিংকিং করার ক্ষমতা কেড়ে নিচ্ছে এটা জানার পরেও তুমি নিজেকে সামলাইতে পারতেছো না, ভাবা যায়?
এটা কোনো এক্সিডেন্ট না, এটাই সোস্যাল মিডিয়া গুলোর ডিজাইন।
প্রশ্ন হলো, তুমি তোমার ব্রেনের দাসত্ব থামাবা, নাকি আবার গিয়ে রিলস দেখবা?
লাইফ তোমার, সিদ্ধান্ত তোমার।
মজার বিষয় হলো অনেকের Attention span এর এতো বাজে অবস্থা যে এই পোস্ট টা সম্পূর্ণ পড়তে পারে নাই।
48
8
4
3
2September 5, 2026 1K 18