📌 HSC-26: DU Update
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ভর্তি সুযোগ বাড়াতে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় বাড়তি সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষায় তারা কম সুযোগ পাচ্ছেন - এমন যুক্তিতে তাদের কারিকুলাম অনুযায়ী আলাদা প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। বিদেশে মেধাপাচার কমানোর বিষয়টিও সিদ্ধান্তের পেছনে বিবেচনায় নেওয়া হয়েছে।
গত ২ আগস্ট সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্রের বিষয়টি আজ সোমবার (৩১ আগস্ট) সিন্ডিকেট সভায় চূড়ান্ত হতে পারে।
তবে এ সিদ্ধান্তে সাধারণ শিক্ষার্থীদের প্রতি বৈষম্য তৈরি হবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ কেউ মনে করছেন, আলাদা প্রশ্নপত্রে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ভর্তি সুযোগ বাড়ানো হলে তা এক ধরনের ‘কোটা’র মতো হয়ে দাঁড়াতে পারে এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য ভর্তিযোগ্য আসন কমে যেতে পারে।
📆 Admission Calendar
───────────────
🎓 Study on Telegram!
6
4
2August 31, 2026 1.4K 2 2