ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলাকে 'লক্ষ্যভ্রষ্ট' বলে দাবি করল… — Sorwar Alam — TG.ME

‼️ ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলাকে 'লক্ষ্যভ্রষ্ট' বলে দাবি করল পেন্টাগন

♦️ দক্ষিণ ইরানের কুহেস্তাকে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতেই যে অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত এবং নব্বই জনের বেশি আহত হয়েছেন, মার্কিন কর্মকর্তা এবং তদন্তের বরাতে তা নিশ্চিত করেছে দ্য ওয়াশিংটন পোস্ট।

♦️ জানা গেছে, মার্কিন নৌবাহিনীর ছোড়া ছয়টি ক্ষেপণাস্ত্র মূলত একটি যোগাযোগ স্থাপনা লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্যে পাঁচটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানলেও একটি পথভ্রষ্ট হয়ে প্রায় ৪৪০ ফুট দূরের একটি বাড়িতে আঘাত হানে। আর ওই বাড়িটিতেই তখন বিয়ের অনুষ্ঠান চলছিল।

♦️ বিয়ের অনুষ্ঠানে চালানো মর্মান্তিক এই হামলাকে নিছক 'অনিচ্ছাকৃত' বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। কীভাবে অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হলো, তা খতিয়ে দেখতে এখন তদন্ত শুরু করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

সূত্র : ওয়াশিংটন পোস্ট
(hn) @SorwarAlam
#Iran #US #MiddleEast #WorldNews
🤬373🤮42❤10🤣10👎6😈4👍2🤔2🥰1🍌1
September 6, 2026 7.2K 8 1