হরমুজ প্রণালীতে জাহাজ থেকে টোল আদায়ের ইরানি প্রস্তাব ফিরিয়ে দিল… — Sorwar Alam — TG.ME

Sorwar Alam#BREAKING হরমুজ প্রণালীতে জাহাজ থেকে টোল আদায়ের ইরানি প্রস্তাব ফিরিয়ে দিলো ওমান। @SorwarAlam[mh]
হরমুজ প্রণালীতে জাহাজ থেকে টোল আদায়ের ইরানি প্রস্তাব ফিরিয়ে দিল ওমান।

➡️ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে যৌথভাবে ফি আদায় করতে চেয়েছিল ইরান। এমনকি স্বেচ্ছায় ফি দেওয়ার ব্যবস্থার প্রস্তাবও দিয়েছিল তারা। কিন্তু ওমান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

এর ফলে গত সপ্তাহে ইরানের বিপ্লবী গার্ড (IRGC) যে দাবি করেছিল— ইরান ও ওমান হরমুজ প্রণালির আয় ভাগাভাগি করতে রাজি হয়েছে— সেই দাবিও এখন প্রশ্নের মুখে পড়েছে।

➡️ ওমানের বক্তব্য, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে ফি নেওয়া আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক।

একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর চাপের কারণেও ওমান এই পরিকল্পনা থেকে পিছিয়ে যাচ্ছে।

➡️ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে দুইবার হুমকি দিয়েছেন, ওমান ইরানের সঙ্গে মিলে জাহাজ চলাচলের ওপর টোল বসালে দেশটিতে বোমা হামলা চালানো হতে পারে।

➡️ যুদ্ধের সময় ইরান হরমুজ প্রণালির জন্য একটি আলাদা কর্তৃপক্ষ তৈরি করে।

এরপর প্রণালি দিয়ে চলাচলকারী প্রতিটি তেলবাহী ট্যাংকারের কাছ থেকে ১০ থেকে ২০ লাখ ডলার পর্যন্ত ফি আদায় করা হয়।

➡️ তবে ওমানের সহযোগিতা ছাড়া যুদ্ধের পরও এই ধরনের ফি আদায়ের ব্যবস্থা চালু রাখা কঠিন হবে। কারণ ওমানের সহযোগিতা না থাকলে এই ব্যবস্থার আন্তর্জাতিক আইনি ভিত্তি দুর্বল হয়ে পড়বে।

সোর্স: NY Post
@SorwarAlam[mh]

#Iran #Oman #StraitOfHormuz #USIranWar
❤157🤔68👍50👎19
September 4, 2026 9.5K 16 1