তুরস্ক-গ্রিসের গোপন বৈঠক
➡️ তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন গত শুক্রবার গোপনে গ্রিসের রাজধানী এথেন্স সফর করেন।
সেখানে তিনি তার গ্রিক গোয়েন্দা প্রধান থেমিস্তোক্লিস দেমিরিসের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকটি দুই দেশের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
কয়েক দিন পর গ্রিক গণমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে বৈঠকের বিষয়টি প্রকাশ্যে আসে।
➡️ গ্রিক সূত্রের বরাতে জানা গেছে, বৈঠকে পূর্ব ভূমধ্যসাগর, সিরিয়া, লিবিয়া এবং তুরস্ক-ইসরায়েল উত্তেজনা নিয়ে আলোচনা হয়েছে।
➡️ বৈঠকে উভয় পক্ষই এজিয়ান সাগরে উত্তেজনা ও সংঘাত এড়িয়ে পরিস্থিতি শান্ত রাখার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে গ্রিক সূত্র।
@SorwarAlam[mh]
#Türkiye #Greece #AegeanSea #EasternMediterranean

298
111
39
3
1
1September 4, 2026 13.1K 4 7