তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক বিদেশ থেকে অপরাধীদের… — Sorwar Alam — TG.ME

📌 তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক বিদেশ থেকে অপরাধীদের ধরে পাঠান যুক্তরাষ্ট্রে। তথ্য উঠে আসলো এফবিআই পরিচালকের সঙ্গে করা বৈঠকে।

➡️ মার্কিন এফবিআইয়ের সদর দপ্তরে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাকের সঙ্গে বৈঠক করেছেন এফবিআই পরিচালক কাশ প্যাটেল।

এ সময় তিনি রাষ্ট্রদূতকে মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম প্রধান অংশীদার হিসেবে প্রশংসা করেন।

➡️ প্যাটেল জানান, আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে মিলে বেশ কয়েকজন শীর্ষ অপরাধীকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনতেও এফবিআইকে দারুণভাবে সহায়তা করেছেন ব্যারাক।

এর মধ্যে ৩.৭ বিলিয়ন ডলারের মেডিকেয়ার জালিয়াতিতে অভিযুক্ত এক পলাতক আসামিও রয়েছেন।

➡️ ভবিষ্যতে সন্ত্রাসবাদ দমন, প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে রাষ্ট্রদূত ব্যারাকের সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর পরিকল্পনা করছে এফবিআই।

সূত্র: Politico
@SorwarAlam [an]
❤146🤣103🤔59👏13🤮7👍5💔2🔥1🥴1🤪1
September 3, 2026 14.1K 1 4