HSC-26 মানে এখন যারা এডমিশন দিবা
তোমরা সময় নষ্ট করিও না। যারা মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে ভাল কিছু করার চিন্তা নিয়ে পড়া শুরু করছিলা তারা এই সময় ভুলেও হেলাফেলা করিও না
যাদের কোন অসাধারণ স্কিল নাই তারা আরও আগে পড়া গুছানিতে মনযোগ দিও
এই সময়ে প্রেম করো যদি তাহলে কিভাবে ক্ষতি হবে সেটা বুঝার আগেই অনেক কিছু হারায় যাবে। অনেকে প্রেম করেও অসাধারণ রেজাল্ট করতে পারে, তাদের মতো অসাধারন কিনা সেটা বিবেচনা করে তুমি তুমার সিদ্ধান্ত নিও
একাডেমিক এ তোমার কতটুকু গ্যাপ আছে সেটার সত্যি সত্যি একটা রিয়েলিটি চেক দেও নিজ একটা খাতা নিয়ে
-তোমার গ্যাপ বেশি থাকলে তুমি সেটা মেনে নিয়ে উচ্চাকাঙ্ক্ষা কমাও
আমি বলতেছি না তুমি বড় স্বপ্ন দেখতে পারবা না। তুমি অবশ্যই বড় স্বপ্ন দেখবা। কিন্তু সেটা দেখার আগে বড় স্বপ্নের জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার জন্য আগে কাজ শুরু করে দেও
প্রতিদিন একটু একটু আগাতে থাকলে প্রায় ৩ মাসে অনেকদূর আগায় যাবা
তুমি Math এ দুর্বল হলে বিকল্প হিসেবে বাংলা /ইংলিশ পড়বা কিনা, পড়লে সেক্ষেত্রে গনিত না দাগাবার ক্ষতিপূরণ কি দিবে সেটাও আগেই বুঝে নেও।
তুমি এখন একটা খাতায় নিজের লক্ষ্য, দুর্বলতা, গ্যাপ, নিজের বদ অভ্যাস সবকিছু নিজে আগেই বুঝে কাজ শুরু করে দেও
বাংলাদেশ এর প্রেক্ষিতে আমার মত গরিব হলে এডমিশন এ একটা পাবলিকে সিট পাইলে সেটার গুরুত্ব আসলেই অনেক। তোমরা সম্ভ্রান্ত পরিবারের হলে আর পড়তে বেশি ভাল না লাগলে বিদেশে কিংবা ব্রাক/NSU তে পড়া শুরু করে দিও এটা নিয়া এত ভাবাভাবির দরকার নাই🙂
(আমার কথায় কেউ মনে আঘাত পেলে আগেই দুঃখিত 🙂)
-কোন এক এডমিন-_-
















