কি খবর কেমন আছো সবাই, চলো আজ কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি😊👍 🔥 তুমি কি বারবার ব্যর্থ হচ্ছ ? তাহলে এই কথাগুলো মনে রেখো…
বর্তমানে WBCS, WBPSC, SSC, Railway, Banking, WBP,KP WBSSC, UPSC, TET, CTET, NEET, JEE, UGC-NET, Group C, Group D—অসংখ্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় হাজার হাজার ছাত্রছাত্রী বারবার চেষ্টা করে, বারবার ব্যর্থ হয়। কেউ Prelims-এ আটকে যায়, কেউ Mains-এ, কেউ Interview-এ। খুব কম জনই আছে যারা 1st Attempt এই ক্লিয়ার করে দেয়, সেটা অনেকটা ভাগ্য বলতে পারো আর বেশিরভাগ স্টুডেন্ট প্রথমবার ব্যর্থ হয় কিন্তু একবার ব্যর্থ হওয়া মানেই জীবন শেষ নয়।
তুমি যে পরীক্ষায় ব্যর্থ হয়েছ, সেটাকে নিজের পরাজয় নয়, অভিজ্ঞতা হিসেবে দেখো। একটি ব্যর্থতা তোমাকে শেখায়—কোথায় ভুল হয়েছে, কোন বিষয় আরও ভালোভাবে পড়তে হবে এবং পরেরবার কীভাবে নিজেকে আরও শক্তিশালী করতে হবে।
আজ হয়তো তোমার বন্ধুর চাকরি হয়েছে, আর তুমি এখনও প্রস্তুতি নিচ্ছ। আজ হয়তো পরিবারের কেউ তোমাকে প্রশ্ন করছে—“আর কতদিন?” কিন্তু মনে রেখো, তোমার জীবনের সময়সূচি অন্য কারও মতোই হতে হবে এটা তো ঠিক নয় ।
আজকের ব্যর্থতা হয়তো আগামী দিনের সাফল্যের প্রস্তুতি।
আজ তুমি যতবার পড়ে যাবে, ততবার উঠে দাঁড়ানোর অভ্যাস তৈরি করো। নিজেকে দুর্বল ভাববে না—তুমি এখনও লড়াইয়ের মাঠে আছো, এটাই তোমার শক্তি।
একটা পরীক্ষায় সফল না হলে আবার চেষ্টা করো। প্রয়োজনে নিজের Strategy বদলাও, ভুলগুলো বিশ্লেষণ করো, Mock Test দাও, Revision বাড়াও এবং প্রতিদিন আগের দিনের চেয়ে ১% ভালো হওয়ার চেষ্টা করো।
মনে রেখো—তোমার স্বপ্নের চাকরিটা হয়তো এক পরীক্ষার ফলাফলের ওপারে অপেক্ষা করছে।
তাই আজকের ব্যর্থতার কারণে আগামীকালের সম্ভাবনাকে নষ্ট করো না।
মনে রাখবে একগুচ্ছ চাবির শেষ চাবিটাও তালা খুলতে পারে। ওভারের শেষ বলেও ছক্কা হতে পারে তাই আশা ছেড়ো না বন্ধু 😊✊
একদিন যখন তোমার হাতে সেই কাঙ্ক্ষিত Appointment Letter থাকবে, তখন আজকের এই কঠিন সময়গুলোর কথা মনে পড়বে। আর তুমি বুঝবে—বারবার ব্যর্থ হয়েও হাল না ছাড়াটাই ছিল তোমার সবচেয়ে বড় জয়।
😊👍
থেমে যেও না। নিজেকে শক্ত করে ধরো। প্রস্তুতি চালিয়ে যাও।
কারণ—
“ব্যর্থতা তোমার পরিচয় নয়; হাল ছেড়ে দেওয়াই ব্যর্থতার আসল কারণ।”
তোমার সময় আসবেই। হ্যাঁ আসবেই আসবে। শুধু সেই সময় পর্যন্ত নিজেকে ধরে রাখতে হবে। keep it up, Don't give up💪✊


