🍀এই উত্তরে বিপরীতে আমাদের এক ভাই/বোন মন্তব্য করেছেন, এগুলো বাস্তব নয়। এসব কথা লেখাতেই মানায়।
---
হ্যা কথা সত্য। এগুলো বাস্তব নয়। কিন্তু আল্লাহ যা বলেছেন সেটা অবশ্যই সত্য-
আল্লাহ রাব্বুল আলামীন বলেন–
যে-কেউ আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তার কাজ সহজে সমাধান করে দেন। –সূরা তালাক (৬৫) : ৪
আরো বলেন–
যে-কেউ আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য সংকট থেকে উত্তরণের পথ তৈরি করে দেবেন। এবং তাকে এমন স্থান থেকে রিযিক দেবেন, যা তার ধারণারও বাইরে। যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করবে, আল্লাহ্ই তার জন্য যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ তাঁর কাজ পূরণ করবেনই। আল্লাহ সবকিছুর জন্য একটি পরিমাণ নির্দিষ্ট করে রেখেছেন।
–সূরা তালাক (৬৫) : ২-৩
----
🌸বিয়ে জীবনসঙ্গী সহ আমাদের জীবনের অনেক কিছুই আমাদের রিযিক। আমরা যারা এসব বিষয় নিয়ে কষ্ট পাচ্ছি আমরা অবশ্যই তাকওয়া, তাওয়াক্কুল ও ইমান-আমলের যত্ন নিব। অল্প অল্প করেই হোক না কেন, নিজের স্তর উন্নীত করব। কিভাবে?
সকালে ঘুম থেকে উঠেছি, আল্লাহর শুকরিয়া আদায় করব। মা ডেকেছে? মায়ের অধিকারের বিষয়ে আল্লাহ কে ভয় করব। জীবনসঙ্গী রাগ করেছে? আল্লাহর কাছে সবর করব। ফোন হাতে নিয়েছি? এমন এপসে ঢুকবই না যেখানে ননমাহরাম এর আসতে পারে। ফেসবুকে ঢুকবই না। কারো সাথে কথা বলছি? গীবত, অনুত্তম ধারণার ব্যাপারে শংকিত থাকব। সালাতের সময় হয়েছে? অযু, আযানের জবাবের আমল করব। দুআ করব। সালাত শেষ হয়েছে, কাজ করছি? মৃত্যুর কথা ভাবব, এখন এই মুূর্হুতে মারা গেলে আল্লাহর সামনে কিভাবে দাড়াব?..... (এভাবে আরো অনেক)
আমার পুরো দিন, সময়, আমল, কাজ আল্লাহর প্রতি ভয়, আশা, সবর এর মাঝে কাটাব।
-----
🍁কিন্তু ভাই, আমি ত গুনাহগার। শুরু করি, গুনাহ হয়ে যায়। তওবা করো, গুনাহের রাস্তা বন্ধ করো,
‘‘হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর কাছে তাওবাহ্ কর, খাঁটি তাওবা; আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত হতে থাকবে।’’[সূরা আত্ তাহরীম ৬৬ : ৮।]
‘‘গুনাহ থেকে তাওবাকারী সেই ব্যক্তির মত, যার কোন গুনাহই নেই।’’[সুনান ইবনু মাজাহ : ৪২৫০; শু‘আবুল ঈমান : ৭১৯৬, সহীহুত তারগীব : ৩১৪৫, হাদীসটি হাসান।]
‘‘নিশ্চয় আল্লাহ তা‘আলা তাঁর বান্দার তাওবায় যখন সে তাওবাহ্ করে তোমাদের সেই ব্যক্তির চেয়ে বেশী খুশি হন, যে তার বাহন (উট)-এর উপর চড়ে কোন মরুভূমি বা জনহীন প্রান্তর অতিক্রমকালে বাহনটি তার নিকট থেকে পালিয়ে যায়। আর খাদ্য ও পানিয় সব ওর পিঠের উপর থাকে। বহু খোঁজাখুঁজির পর নিরাশ হয়ে সে একটি গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ে। ইতোমধ্যে বাহনটি (উটটি) হঠাৎ তার সামনে দাঁড়িয়ে যায়। সে তার লাগাম ধরে খুশির চোটে বলে ওঠে, ‘হে আল্লাহ! তুমি আমার বান্দা, আর আমি তোমার রব!’ সীমাহীন খুশির কারণে সে ভুল করে ফেলে।’’[সহীহ মুসলিম : ৭১৩৬।]
কিন্তু ভাই আমার ত বার বার গুনাহ হয়, আমার মত মানুষ কিভাবে তাকওয়া তাওয়াককুল এর আমল করবে?
এ সিরিজটা পড়ুন,
পর্ব ১: https://t.me/Hope24hours/6598
পর্ব ২: https://t.me/Hope24hours/6600
পর্ব ৩: https://t.me/Hope24hours/6602
পর্ব ৪: https://t.me/Hope24hours/6608
পর্ব ৫: https://t.me/Hope24hours/6611
আপনি যদি জানতে আপনার রব কত দয়ালু, কত ক্ষমাশীল, আপনি যদি জানতেন...
☘️দুনিয়ার এই কষ্ট, পাওয়া না পাওয়ার মাঝেও একটা জান্নাত আছে কিন্তু... সে বিষয়ে অন্য একদিন কথা হবেনি। আজ এতটুকুই। মন দিয়ে আমল করুন, চেষ্টা করুন। আল্লাহ অনেক অনেক অনেক বেশি বেশি দয়ালু। অনেক ভাই। অনেক.... বলে যদি বুঝাতে পারতাম। আপনি চেষ্টা করলে তিনি অবশ্যই অবশ্যই আপনাকে সাহায্য করবেন। এই দুনিয়া আর দুনিয়ার বাস্তবতা সবই তারই সৃষ্টি। সৃষ্টির ভয়ে ভীত না হই? আল্লাহ আমাদের কবুল করুক, আমীন।
@a_teardrop