একটা ভূল চিন্তা নিয়ে আমরা সবসময় থাকি,
যে আমরা বড় ছোটদের আমাদের সম্মান করতেই হবে অথবা বড়দের সবসময় সম্মান করতেই হবে দেখার সাথে সাথে অথবা আমরা কেও উচু জাত নিচু জাত এখন তাকে আমার সম্মান করতে হবে।
আসলে মূলত আপনাকে সম্মান অর্জন করতে হলে প্রথমে নিজেকে অন্যকে (ছোটদের হোক অথবা অন্য পেশার মানুষ) সবাইকে সম্মান করতে হবে।আপনি যত সম্মান করবেন তাকে সে তার বেশি আপনাকে ফেরত দিবে।
উদাহরণ : আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন ,দেখলেন আপনার এলাকার ছোট ভাই অথবা আপনার পরিচিত, যে আপনার সাইড দিয়ে যাচ্ছে এখন আপনি দেখা মাত্রই তাকে বললেন, কি অবস্থা ভাই তোমার? দিনকাল কেমন যায়?
তখন সে উত্তর দিবে আলহামদুলিল্লাহ ভাই আপনার কি অবস্থা। এভাবে ১-২দিন পর ৩য় দিন থেকে সে আপনাকে সবসময় দেখা হলে জিজ্ঞেস করবে ,কি অবস্থা ভাই? আপনার শরীর এর কি অবস্থা? অনেকদিন দেখি না....
কিন্তু আপনি যদি চান নিজেকে বড় মনে করাইতে তাহলে হয়তো আপনার ৩-৪দিন সর্বোচ্চ ১মাস আপনাকে নিজ থেকে জিজ্ঞেস করবে আপনার অবস্থার জন্য। কিন্তু তারপর!
তারপর আপনাকে দেখেও সে না দেখার ভান করে চলে যাবে।☑️
আসলে আমাদের সিস্টেমটাই এমন সবাই সম্মান নিতে চায় তবে কেও দিতে চায় না বিনা সার্থে।তবে বুদ্ধিমান তারাই যারা নিজে সম্মান দিতে এবং নিতেও জানে। ✨
দেখবেন দিনশেষে তারাই সুখী মানুষ।🤍





