আমি পথ হারা ওই ক্লান্ত পথিক,
তুমি ছন্নছাড়া ছায়া—
তোমার মাঝেই খুঁজি শান্তি আমি,
পাই না আর কারও মায়া।
তুমি সব বাধা পেরিয়ে আসো,
অদৃশ্য এই অনলাইন জগতে,
একটুখানি আলোর ছোঁয়া দিতে,
আমার এই চেনা চেনা পথে।
আমি চাতকের মতো চেয়ে থাকি,
তোমার ওই বার্তার আশায়,
যেন তপ্ত মরুভূমিতে এক ফোঁটা জল,
একান্ত ব্যাকুল তৃষ্ণায়।
2
1June 4, 2026 815 1 1