কুড়ি পেরিয়ে
মুহাম্মদ লিটন ইসলাম
হরহামেশা তোর মুখে
ফুটুক ফুলের ফুলঝুড়ি
নতুন করে জীবন ধরে
পেরিয়ে গেলি কুড়ি
খোদার শপথ
লম্বা পথ
নিরবে তুই সহে যা।
আলোর ঝিলিক
পড়ল বলে তোরই কোলে
বুক ফুলিয়ে মুখ উঁচিয়ে
কথার জওয়াব দে জ্বালিয়ে
কসম খোদার
স্বপ্ন এবার
পূরণ হবে যা এগিয়ে যা
রবের মাঝে ভরসা রেখে
নতুন পথ চল
পথে পথে করুন দেখে
খোদা দেবে বল
সবার সেরা তোরেই ঘেরা
এই করি খোদার কাছে পণ
জীবন হোক হাসিখুশি
তাতেই ভরুক মন।
1June 4, 2026 718