স্মৃতির গভীরে
ঘন কালো মেঘ আর সাথে দমকা হাওয়া
গুড়িগুড়ি বৃষ্টি থেকে থেকে ঝমঝমিয়ে পড়া,
প্রকৃতিতে সবুজের ছোঁয়া।
গ্রীষ্মের উষ্ণতার পর প্রকৃতিকে করে শান্ত
ভেজা মাটি মিষ্টি গন্ধ করে উন্মত্ত।
বৃষ্টিতে ধুয়ে যায় প্রকৃতি আর কান্নায় মন,
মুছে যাক মলিনতা আর যত অকারণ।
বৃষ্টি, সে অপরূপ সৃষ্টি, মনে পড়ে কতো কথা
মধুময় স্মৃতিঘেরা সবার প্রিয় ছোটবেলা।
বৃষ্টি সেতো ভীষণ প্রিয়,
ইলশেগুঁড়ি বা মুষলধারে,
শৈশবে সবাই ছুটতাম বাগানে বাগানে।
ছোটরা খুশি,, দিবে স্কুল ফাঁকি
খেলাধুলা সারাদিন,
বৃষ্টিতে ভেজার আনন্দগুলো থাকুক অমলিন।
বৃষ্টির সাথে দমকা হাওয়া, তবু ভয় নেই মনে,
ঝড় আসলে আম কুড়াতে ছুটতাম সবার আগে।
কিসের বৃষ্টি কিসের ঝড়, সবই উপেক্ষিত
সবাই মিলে আম কুড়ানোর অমায়িক সে দৃশ্য।
বৃষ্টি শেষে ভেজা কাপড়ে ফিরতাম যখন ঘরে
কত বকা খেতাম মায়ের সবই মনে পড়ে।
যেমন সুন্দর হতো বৃষ্টি, তেমনি শৈশব ছিল মিষ্টি
দিন কাটতো মায়ের কোলে,
বড় হয়ে সবাই হলো বন্দী
থাকে নিজ নিজ গৃহকোণে।
ভাবতে ভাবতে বৃষ্টি শেষ, উঠলো আবার রৌদ্র,
এমনই উত্থান পতনে জীবনে ঘটবে অবিরত।।
2June 4, 2026 472 1