কিছু লিখতে পারছি না,
কিছু বলতে পারছি না,
কেমন যেনো আটকে গেছি কোথায়!
কী যেনো নেই!
কী? নাকি কে?
অনুভূতিরা কেমন বোবা হয়ে পড়ে আছে
ইটপাথরে গড়া ওই বেলকনির দোরগোড়ায়।
কী একটা যেনো করার আছে বাকি!
একটা? নাকি অনেক অনেক কিছু?
কিছু কী?
বুঝি না, বুঝে উঠতে পারি না।
এ কেমন হাহাকার,
দুমড়ে মুচড়ে ফেলতে চায় শরীরের ভেতরের মানসিক সব!
কি হচ্ছে এসব?
কেমন অসহ্যকর সব!
কেমন যেনো যান্ত্রিক সব!
কতকাল আমি প্রাণ খুলে হাসি না!
কতকাল আমি ভালোবাসি না।
2
1
1June 2, 2026 367 1