১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতি বিজড়িত বিটিভির বর্তমান লোগো… — BK Exclusive — TG.ME

১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতি বিজড়িত বিটিভির বর্তমান লোগো পরিবর্তন করে আলোচনায় আসতে চায় নবনিযুক্ত বিটিভির ডিজি কাজী জেসিন।

বিটিভি মূলত বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন সংস্থা। এটি ১৯৬৪ সালে পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনের বিভাগ হিসেবে স্থাপিত হয়। ১৯৬৪ সালে পাকিস্তানের লাহোরে প্রথম টেলিভিশন সেন্টারের উদ্বোধন করা হয়। দ্বিতীয় টেলিভিশন সেন্টারটি করা হয় বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তানে)। ১৯৭১ সালের ৪ মার্চে পাকিস্তান টেলিভিশনের ঢাকা কেন্দ্র অনানুষ্ঠানিকভাবে "ঢাকা টেলিভিশন" নামে পরিবর্তন হয়।

১৯৭১ সাল থেকেই বিটিভির বর্তমান লোগো টি ব্যবহৃত হয়ে আসছে। মাঝে ২০০০ এবং ২০১০ সালে ২ বার আধুনিক সংস্করণ আসলেও লোগোর মূল কাঠামো কখনোই পরিবর্তন করা হয়নি।

এদিকে বিপুল অঙ্কের লোকসানের বৃত্তেই আটকে আছে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি। গত অর্থবছরের প্রথম ১১ মাসে (২০২৬ সালের মে মাস পর্যন্ত) প্রতিষ্ঠানটি করসহ মাত্র সাড়ে ৮ কোটি টাকা আয় করলেও, একই সময়ে তাদের ব্যয় ছাড়িয়েছে আড়াইশ কোটি টাকার ঘর। ২০২৬ সালের ২২ জুন জাতীয় সংসদে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন।
🤬58❤8🖕3🤷‍♂1
August 31, 2026 8.5K 7