গত ২৮ আগস্ট মালয়েশিয়াপ্রবাসী কাউসার হোসেন পরিচিত এক ব্যক্তির মাধ্যমে বোনের বিয়ের জন্য ২০০ গ্রাম স্বর্ণালংকার দেশে পাঠান। বিমানবন্দর থেকে তাঁর ছোট ভাই মো. সুমন ও বন্ধু রোহান ওই ব্যক্তির কাছ থেকে স্বর্ণালংকারগুলো গ্রহণ করেন। বিমানবন্দর থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌঁছালে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন হোসেন, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক রুবেল তাঁদের গতিরোধ করেন। এ সময় অভিযুক্তরা নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোক হিসেবে পরিচয় দেন এবং তাঁদের কাছে বোমা রয়েছে বলে ভয় দেখান বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে তাঁদের এলোপাতাড়ি কিল-ঘুষি মারার একপর্যায়ে সঙ্গে থাকা ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে তাঁরা চলে যান। এ ঘটনায় ২৯ আগস্ট বিমানবন্দর থানায় মো. সুমন বাদী হয়ে মামলা করেন। মামলার পর আল আমিন হোসেন ও আব্দুর রউফকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।
গত ২৮ আগস্ট মালয়েশিয়াপ্রবাসী কাউসার হোসেন পরিচিত এক ব্যক্তির মাধ্যমে… — BK Exclusive — TG.ME
September 1, 2026 9.3K 9