শরীয়তপুরে তিন সাংবাদিককে মারধর ও কয়েকজন সাংবাদিককে ‘তোমরা লেখবা, আর আমরা পিটাইমু’— বলে হুমকি দেওয়ার অভিযোগ ওঠা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লা এবার কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন। গতকাল বুধবার রাতে তিনি পালং মডেল থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দেন। অন্যদিকে মারধরের শিকার সাংবাদিকদের পক্ষ থেকেও থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের ২৪ ঘণ্টা পার হলেও তা মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত হয়নি।
সাংবাদিকদের ওপর হামলা ও হুমকির অভিযোগ ওঠার পরও আরিফুজ্জামান মোল্লার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়নি বিএনপি। বরং শরীয়তপুরে কর্মরত কয়েকজন সাংবাদিককে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে জেলার সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
সম্প্রতি পেশাগত দায়িত্ব পালন করতে গেলে নিউজ টুয়েন্টিফোর ও জাগো নিউজের প্রতিনিধি বিধান মজুমদার অনি, দ্য ডেইলি স্টারের শরীয়তপুর জেলা প্রতিনিধি জাহিদ হাসান রনি এবং দৈনিক এদিনের প্রতিনিধি বরকত উল্লাহ মারধরের শিকার হয় শরীয়তপুর জেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের দ্বারা।

31
11
3
2
1
1
1
1
1
1August 27, 2026 9.1K 4