দরপত্রে অনিয়ম করে ১৮টি সরকারি বাড়ি বিক্রি-সংক্রান্ত ১২৭ কোটি ৬৪ লাখ… — BK Exclusive — TG.ME

দরপত্রে অনিয়ম করে ১৮টি সরকারি বাড়ি বিক্রি-সংক্রান্ত ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা দুর্নীতির অভিযোগে দুদকের করা ১৫ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মির্জা আব্বাস খালাস পেয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, দরপত্রে কারচুপি ও অনিয়ম করে ১৮টি সরকারি বাড়ি বিক্রিতে দুর্নীতির অভিযোগে মির্জা আব্বাসসহ ২১ জনের বিরুদ্ধে পৃথক ১৫টি মামলা করে দুদক। এসব মামলার প্রতিটিতে মির্জা আব্বাসসহ ১২ জনকে আসামি করা হয়েছিল।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৯ মার্চ এসব মামলা করে দুদক। তদন্ত শেষে ওই বছরের ২৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলার অভিযোগে বলা হয়, ঢাকার গুলশান, ধানমন্ডি ও শান্তিনগরে থাকা ১৮টি পরিত্যক্ত সরকারি বাড়ি বিক্রির ক্ষেত্রে দরপত্রে কারচুপি ও অনিয়ম করা হয়।

রাজউকের মাধ্যমে দরপত্র সাজিয়ে পছন্দের ব্যক্তিদের এসব বাড়ি পাইয়ে দেওয়া হয়। এতে সরকারের ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করে দুদক।
😁60💩8😡4❤2👍2🤣2
August 27, 2026 8.6K 6