৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার… — BK Exclusive — TG.ME

৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তার সঙ্গে থাকা ওয়াসিম নামে আরও একজনকেও গ্রেপ্তার করে পুলিশ।

ইয়াবা পাচারে জড়িত একটি চক্রের বিষয়ে তথ্য পেয়ে রোববার রাতে উত্তরার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দক্ষিণখান থানার উপপরিদর্শক বখতিয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ প্রথমে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওয়াসিম পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০টি ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান এসআই বখতিয়ার।

ওয়াসিমের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুলকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২০০টি ইয়াবা উদ্ধার করে পুলিশ।

এরপর আজমপুর কাঁচাবাজার এলাকার বিসমিল্লাহ পল্লির নূর বিল্ডিংয়ের ৬৭ নম্বর একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরও ৫ হাজার ১১০টি ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ৫ হাজার ৩১০টি ইয়াবা।
👍44😁18❤3🔥3
August 25, 2026 3.2K 1