ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বনানী এলাকা থেকে মুখে স্কচটেপ লাগানো এক… — Al Firdaws — TG.ME

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বনানী এলাকা থেকে মুখে স্কচটেপ লাগানো এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

পরে আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে পুলিশ। তার নাম ইসমাইল হোসেন, বাড়ি জামালপুর সদরে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন এবং গাজীপুরের কোনাবাড়ীতে বসবাস করতেন। লাশ উদ্ধারের সময় তার পরনে সিএনজিচালিত অটোরিকশা চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি ছিল। মুখ সাদা রঙের স্কচটেপ দিয়ে বাঁধা ছিল।

যে স্থানে লাশটি পাওয়া গেছে, সেটি সরাসরি সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, সিসিটিভি’র নজর এড়াতেই ওই স্থান বেছে নেয়া হয়ে থাকতে পারে। লাশটি কোন যানবাহনে করে সেখানে আনা হয়েছে, তা শনাক্তে এক্সপ্রেসওয়ের বিভিন্ন প্রবেশ ও বের হওয়ার পয়েন্টের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ।
❤1
September 5, 2026 286