আফগানিস্তানের কুন্দুজ ও হেরাত প্রদেশের খরায় ক্ষতিগ্রস্ত জনগণের জন্য… — Al Firdaws — TG.ME

আফগানিস্তানের কুন্দুজ ও হেরাত প্রদেশের খরায় ক্ষতিগ্রস্ত জনগণের জন্য সমন্বিত জরুরি স্বাস্থ্য ও পুষ্টিসেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক উদ্ধার কমিটির সঙ্গে ৬ লাখ ৯২ হাজার ৬৪০ মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে ইমারাতে ইসলামিয়ার জনস্বাস্থ্য মন্ত্রণালয়। এই উদ্যোগের আওতায় দুই প্রদেশের ২৫ হাজার মানুষ বিভিন্ন স্বাস্থ্যসেবা পাবেন এবং ৪০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জনগণের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, চিকিৎসাসেবায় মানুষের প্রবেশাধিকার বৃদ্ধি এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যা কমিয়ে আনার লক্ষ্যেই এই চুক্তি করা হয়েছে। বিশেষ করে খরায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জরুরি প্রয়োজন পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চুক্তির আওতায় কুন্দুজ ও হেরাতের খরায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জীবন রক্ষাকারী চিকিৎসা ও পুষ্টিসেবা নিশ্চিত করা হবে। একই সঙ্গে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। এর মাধ্যমে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা মানুষের আরও কাছে পৌঁছে দেয়া হবে।
❤7
September 1, 2026 289