কিছু গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর👇🏽* ◾️মিউটেশন তত্ত্বের… — Technical Study — TG.ME

*🔰 কিছু গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর👇🏽*

◾️মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন?
উত্তর:- ডি ভ্রাইস।
◾️প্রাণীদেহের ব্যস্ততম অঙ্গের নাম কি?
উত্তর:- হৃৎপিণ্ড।
◾️রক্তের সান্দ্রতা নির্ণয় করার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়
উত্তর:- ভিসকোমিটার।
◾️সংক্রমণযােগ্য ভাইরাস কণাকে কি বলে যেটি পােষক কোশের বাইরে জড়ের মতাে অবস্থান করে?
উত্তর:- ভিরিয়ন
◾️ক্ষারীয় প্রােটিন দ্বারা গঠিত, সংক্রমণযােগ্য বাধ্যতামূলক পরজীবীকে কি বলে?
উত্তর:- - প্ৰায়ণ (এটি ভেড়া ও ছাগলের স্নায়ুজ রােগ সৃষ্টি করে)।
◾️কোন‌ কোন‌ ব্যাকটেরিয়াতে সালােকসংশ্লেষে সাহায্যকারী রঞ্জক ব্যাকটেরিওক্লোরােফিল থাকে?
উত্তর:- - ক্লোরােবিয়াম, প্রােডােস্পাইরিলাম।
◾️নাইট্রোজেন সংবন্ধনকারী বা স্থিতিকারী ব্যাকটেরিয়া নাম কি?-
উত্তর:- অ্যাজোটো ব্যাকটর, ক্লসট্রিডিয়াম।
◾️অপুষ্পক উদ্ভিদের ফ্লোয়েম কলায় সঙ্গীকোশের পরিবর্তে যে বিশেষ কোশ থাকে তাকে কি বলে? উত্তর:- অ্যালবুমিনাস কোশ।
◾️ক্ষুদ্রতম গুপ্তবীজী উদ্ভিদ এর নাম -কি?
উত্তর:- উলফিয়া (Wolffia)।
◾️বীজ সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়-
উত্তর:- স্পার্মোলজি (Spermology)।
◾️বৃহত্তম মুকুল এর নাম কি?-
উত্তর:- বাঁধাকপি (Cabbage)।
◾️দীর্ঘতম গর্ভদণ্ড এর নাম কি?-
উত্তর:- - ভুট্টা (Maize)।
◾️বহুযযাজী মূলত্র দেখা যায় কোন গাছে?
উত্তর:- - কেয়া গাছে।
◾️বীজের দুটি বাঁকানাে গর্ভমুণ্ডঙ্কগঠনকরে
উত্তর:- -মার্টিনিয়া (Martynia)।
◾️যে সালােকসংশ্লেষীয় রঞ্জক থেকে ভিটামিন-'A' উৎপাদিত হতে পারে- তার নাম কি?
উত্তর:- বিটা ক্যারােটিন (B Carotene)।
◾️উদ্ভিদ বৃদ্ধির হারকে যে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তাকে কি বলে?
উত্তর:- - সিগময়েড কার্ভ।
◾️আললাকের অভাবের উদ্ভিদ অঙ্গের বিকৃতিকে বলে
-উত্তর:- ইটিলেশান।
◾️পাতলা ত্বক, প্রকৃত পদ ও উপপদ বিশিষ্ট প্রজাপতি ও মথের লার্ভাকে কি বলা হয়?
উত্তর:- ক্যাটারপিলার।.
◾️উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম এর নাম কি?-
উত্তর:- - আর্ইন্ডিকেটর/
অক্সানােমিটার/স্পেসমার্কার।
◾️পতঙ্গের লার্ভার নির্মোচন সহায়ক হরমােন এর নাম কি?-
উত্তর:- - একডাইসােন।
◾️যে অবস্থায় ব্যাঙাচির পশ্চাদপদ গঠিত তার নাম -
উত্তর:- ক্রোমেটামরফোসিস।
◾️যে গ্রন্থিকে বার্ধক্যের জৈবঘড়ি বলা তার নাম
উত্তর:- - থাইমাস।
◾️জলাশয়ের আগাছা দূরীকরণের জন্য যে কাপটি ব্যবহার করা হয় তা হল-
উত্তর:- গ্রাস কার্প।
◾️রেশম মথের পরিণত লার্ভার মাথায় যে বুনন যন্ত্র থাকে তাকে বলে-
উত্তর:- ফিনারেট।
◾️পাকস্থলির অর্ধপাচিত ও অর্ধতরল খাদ্যবস্তুকে কি বলে?-
উত্তর:- কাইম।
◾️ক্ষুদ্রান্ত্রের সম্পূর্ণ পাচিত তরল ও সরল বস্তুকে কি বলে?
উত্তর:- কাইল।
◾️দূষিত পদার্থ যা অধিবিষ রূপে দেহে প্রবেশ করে তাকে কি বলে?
উত্তর:- -অ্যান্টিজেন।
◾️পেশিতে কি থাকায় পেশিগুলি সঙ্কুচিত হতে পারে?
উত্তর:- -মাইওফ্রাইবিল।
◾️তিনটি সরল যন্ত্রের নাম লেখো?
উত্তর:- আনততল, চক্র ও অক্ষদণ্ড এবং লিভার।
◾️কোন বিজ্ঞানী তড়িৎ নিরপেক্ষ নিউট্রিনাে কণা আবিষ্কার করেন?
উত্তর:- -ফার্মি।
◾️সাধারণ তুলাদণ্ড কোন্ শ্রেণির লিভার, এর যান্ত্রিক সুবিধা কত?
উত্তর:- প্রথম শ্রেণির লিভার, যান্ত্রিক সুবিধা 1.
◾️স্টেথােস্কোপ, স্পিকিং টিউব, গ্রামাফোনের চোঙ প্রভৃতি যন্ত্রে শব্দের কোন্ ধর্মকে কাজে লাগানাে হয়?
উত্তর:- প্রতিফলন ধর্ম।
◾️শব্দ তরঙ্গ কোন্ ধরনের তরঙ্গ?
উত্তর:- - অণুদৈর্ঘ্য তরঙ্গ।
◾️আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর্থ তারের রঙিন সংকেত লিপি হল-
উত্তর:- হলুদ রং।
◾️কোন ধাতুকল্পের উপস্থিতিতে' পানীয় জল বিষাক্ত হয়?
উত্তর:- - আর্সেনিক।
◾️তড়িৎ ধনাত্মক অধাতুর নাম হল
উত্তর:- - হাইড্রোজেন।
◾️ভিটামিন ‘B,'-এর রাসায়নিক নাম কি?
উত্তর:- - সায়ানােকোবালামিন।
◾️সবচেয়ে ভারী অধাতু এবং সবচেয়ে হালকা ধাতুর নাম কি?-
উত্তর:- যথাক্রমে আয়ােডিন ও লিথিয়াম।
◾️সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাসের নাম কি?
উত্তর:- - হিলিয়াম।
◾️এমন একটি গ্যাসের নাম করাে যা গন্ধ দ্বারা শনাক্ত করা যায়-
উত্তর:- অ্যামােনিয়া।
◾️অক্সিজেন কথাটির অর্থ হল
উত্তর:- - অ্যাসিড উৎপাদক।
◾️ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়-
উত্তর:- অক্সি-অ্যাসিটিলিন শিখা
(3000°C) বা অক্সি-হাইড্রোজেন শিখা (2500°C)।
◾️কলয়েডে দ্রাব্য কণার ব্যাস হল
উত্তর:- - 10 সেমি থেকে 10- সেমি।
◾️হাইড্রোজেন কথার অর্থ হল?
উত্তর:- - জল উৎপাদক।
◾️ভিটামিন ‘K’-এর রাসায়নিক নাম কি?
উত্তর:- ফাইলােকুইনন।
◾️অ্যামােনিয়ার গাঢ় সম্পৃক্ত জলীয় দ্রবণকে বলে- লাইকার অ্যামােনিয়া বলে।
◾️জার্মান বিজ্ঞানী অওয়াল্ড-এর নামানুযায়ী HNO-এর প্রস্তুতির অপর নাম হল-
উত্তর:- অওয়াল্ড পদ্ধতি।
◾️প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা হলেন-
উত্তর:- চার্লস ডারউইন।
◾️জগদীশচন্দ্র বসু আবিষ্কৃত উদ্ভিদের বৃদ্ধি মাপক যন্ত্রের নাম
উত্তর:- - আর্ক ইন্ডিকেটর।
◾️স্মল পক্স' বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন
উত্তর:- - ডঃ জেনার।
❤12
May 3, 2026 4.8K 26