২১শে আগষ্ট গ্রেনেড হামলা মামলার প্রথম তদন্ত কর্মকর্তা এসএসপি রুহুল… — স্বাধীন বাংলা ৫ই আগষ্ট — TG.ME

২১শে আগষ্ট গ্রেনেড হামলা মামলার প্রথম তদন্ত কর্মকর্তা এসএসপি রুহুল আমিন (সিআইডি) পিপিএম বার। সম্প্রতি ওই মামলায় ফাঁসীতে মৃত হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানের স্বহস্তে লিখিত জবানবন্দি আমাকে পাঠিয়েছেন। জবানবন্দীতে বেশ চাঞ্চল্যকর কিছু তথ্য আছে যার সত্যতা এসএসপি রুহুল আমিনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

মুফতি হান্নান তার জবানবন্দিতে লিখে গেছেন,

"এই মামলার আইও ফজলুল কবির সাহেব একদিন শাহরিয়ার সাহেবকে আমার কাছে রিমান্ডে থাকা কালীন নিয়ে আসলেন। এবং অনেক বড় বড় নেতাদের সাথে আমার কথা বলাইয়া শাহরিয়ার সাহেব তার এক কথার ফাঁকে বলেছিলেন যে, ২১ আগষ্ট মামলায় যদি যেসব লোকের নাম বলা হচ্ছে তার উল্লেখ করে statement দেন তাহলে এই মামলায় আপনাকে রাজসাক্ষী বানিয়ে আসামী করা হবেনা। এই মামলার (অস্পষ্ট) কাহার আকন্দ ও ফজলুল কবীর সাহেবের ভূমিকা খুব জেরালো ছিল।"

এসএসপি রুহুল আমিন জানান এই শাহরিয়ার সাহেব হলেন একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির।

-জুলকারনাইন সায়ের
September 17, 2024 954 1 2