📌 হুথিদের হামলার আগে সতর্কবার্তা বন্ধ রাখে সৌদি আরব।
➡️ সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে হুথিদের চারটি হামলার আগে জনসাধারণকে সতর্ক করতে কোনো আগাম ঘোষণা দেয়নি দেশটির কর্তৃপক্ষ। এসব হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়।
➡️ রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাসিন্দাদের অভিযোগের পর সৌদি কর্তৃপক্ষ আগাম সতর্কবার্তাকে জনজীবনের জন্য অতিরিক্ত বিঘ্ন সৃষ্টিকারী বলে বিবেচনা করেছিল। আর এ কারণেই হামলার আগে সতর্কবার্তা দেওয়া বন্ধ রাখা হয়।
➡️ তবে সতর্কবার্তা বন্ধ রাখার সিদ্ধান্তের বিষয়ে সৌদি সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।
এদিকে হুথিদের হামলার পর গত ১২ অক্টোবর থেকে দেশটিতে আবারও আগাম সতর্কবার্তা দেওয়া শুরু হয়েছে।
সূত্র: রয়টার্স
@SorwarAlam[mh]
#MiddleEast

283
52
33
26
10
6
3
2
2October 13, 2026 13.4K