ইরানি হামলার প্রভাবে জাহাজ ক্যাপ্টেনদের মাসিক বেতন ছাড়িয়েছে এক লাখ… — Sorwar Alam — TG.ME

‼️ ইরানি হামলার প্রভাবে জাহাজ ক্যাপ্টেনদের মাসিক বেতন ছাড়িয়েছে এক লাখ ডলার

♦️ ইরানি হামলার মুখে ক্রু ধরে রাখতে রীতিমতো হিমশিম খাচ্ছেন জাহাজ মালিকরা। বাধ্য হয়ে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাংকার পার করতে ক্যাপ্টেনদের মাসে ১ লাখ ডলারের পাশাপাশি প্রতি ট্রানজিটে ৫০ হাজার ডলার বোনাস সাধা হচ্ছে।

♦️ বাদ যাননি সাধারণ নাবিকরাও। 'বিপজ্জনক ভাতা' হিসেবে স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৬ গুণ বেশি বেতন পাচ্ছেন তারা।

অথচ অন্য সময়ে এই অঞ্চলে একজন ক্যাপ্টেনের মাসিক বেতন ১৫ হাজার ডলার এবং সাধারণ ক্রুদের বেতন থাকে মাত্র দেড় হাজার ডলারের কাছাকাছি।

♦️ ফিন্যান্সিয়াল টাইমসকে সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, পদে পদে এত চরম ঝুঁকির কারণে এসব নাবিককে এখন কার্যত 'ভাড়াটে সেনা' বা মার্সেনারির কাতারেই ফেলা হচ্ছে।

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস (hn) @SorwarAlam #MiddleEast
👍223🔥101🤣51❤36🤗3🤬2🙉1
October 7, 2026 11.6K 3 10
ইরানি হামলার প্রভাবে জাহাজ ক্যাপ্টেনদের মাসিক বেতন ছাড়িয়েছে এক লাখ… — Sorwar Alam — TG.ME